রাণীশংকৈলে ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড়- দেবীগঞ্জ চেকপোষ্টে স্থলবন্দর চালুর দাফীতে বাস্তবায়ন কমিটি আয়োজনে বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) সকালে ধর্মগড় চেকপোষ্টে,কাউন্সিল বাজার ও রাণীশংকৈলে এ কমিটির লোকবল নিয়ে লংমার্চের মাধ্যমে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আ'লীগ সভাপতি সইদুল হক,মেয়র মোস্তাফিজুর রহমান, ধর্মগড় দেবিগঞ্জ স্থলবন্দর বাস্তোবায়ন কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম (মুকুল), সদস্য সচিব সুপ্রিম কোর্ট আইনজীবি মেহেদী হাসান শুভ,সাবেক চেয়ারম্যান আঃ কাদের,ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইসমাম আহম্মেদ, তারেক আজিজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা অনতিবিলম্বে ধর্মগড় চেকপোষ্ট ও দেবীগঞ্জ চেকপোষ্টে স্থলবন্দর হলে ভারত ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ন সুলভ আচরণে এ পার বাংলার ব্যবসা বানিজ্য ও চিকিৎসা সেবা আদান প্রদানে কার্যকরী ভুমিকা রাখবে। এবং দেশের নানা সমস্যা লাঘব হবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের শেষ সীমান্তে ১৯৫৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ও ভারতের মধ্যে ব্যবসা-বানিজ সম্পাদনার লক্ষ্যে ভারতের দেবীগঞ্জ পয়েন্ট শুল্কবন্দর / চেকপোষ্ট স্থাপন করা হয়েছিল। যার নাম ছিল নেকমরদ ধর্মগড়-দেবিগঞ্জ চেকপোষ্ট।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
Link Copied