ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এতিম কিশোরী কন্যাকে ধর্ষণের চেষ্টা : ডাকাতপুত্র গ্রেফতার


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২১ দুপুর ২:৩৯
বিধবা মায়ের এতিম কিশোরী কন্যাকে ধর্ষণচেষ্টার মামলায় সুনামগঞ্জের তাহিরপুরে ডাকাতপুত্র শাহীন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার শাহীন উপজেলার উওর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের এক সময়ের আন্ত‍ঃউপজেলা ডাকাত দলের সদস্য চাঁন মিয়া ওরফে চান্দু ডাকাতের ছেলে।
 
ভিকটিম ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার পুরানঘাট গ্রামের চান্দু ডাকাতের ছেলে শাহীন বিধবা ফুফু বাড়ি না থাকার সুবাদে ঈদুল আজহার দুই দিন ‍আগে সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে একই গ্রামে থাকা ১৬ বছর বয়সী ফুফাতো বোন এতিম কিশোরীকে ঘরের ভেতর আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ভিকটিমের মাদ্রাসা পড়ুয়া কিশোর ছোট ভাইয়ের বাধার মুখে লম্পট শাহীন ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনার রাতে জুতা-জামা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
 
এরপর শাহীনের বাবা এক সময়ের আন্ত‍ঃউপজেলা ডাকাত দলের সদস্য চাঁন মিয়া ওরফে চান্দু ডাকাত তার জ্যেষ্ঠ ছেলে শামীম ভিকটিম ও তার বিধবা মাকে ভয়-ভীতি দেখিয়ে গ্রামের অন্য দুই যুবককে ধর্ষণচেষ্টার মামলায় জড়িয়ে ফাঁসানোর পরিকল্পনা করে বিপুল অংকের অর্থ আদায়ে থানায় মিথ্যা অভিযোগ করায়। এলাকার লোকজন গোটা বিষয়টি সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএমের নজরে আনলে অধিকতর পুলিশি তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ। পুলিশি তদন্তে উঠে আসে ডাকাত চান্দু ও তার ছেলে শামীমের ভয়াবহ পরিকল্পনা কথা। 
 
ভিকটিম ও ভিকটিমের মা পুলিশকে জানায়, ভয়-ভীতি দেখিয়ে অপর খালাতো ভাইয়ের সাথে বিয়ে দেয়ার নাম করে ছেলে শাহীনের অপকর্ম আড়াল করাতে চান্দু ও তার বড় ছেলে শামীমের পরিকল্পনায় গ্রামের অন্য দুই যুবককে মামলায় ফাঁসিয়ে মোটা অংকের টাকা আদায় করিয়ে দেয়ার প্রলোভন দেখায়। এরপর বৃহস্পতিবার দুপুরে চান্দুর ছেলে শাহীনকে নেয়া হয় পুলিশি হেফাজতে। বৃহস্পতিবার রাতে ভিকটিমের বিধবা মা ভাইপো শাহীনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা