ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মদিনায় সড়ক দূর্ঘটনায় জেদ্দাস্থ বাংলা স্কুলের চেয়ারম্যান এর বাবাসহ দুইজনের মৃত্যু, আহত ছয়


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-২-২০২৩ দুপুর ১১:০
সৌদি আরবের জেদ্দা মদিনা হাইওয়ের ওয়াদি ফারাহ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাবা ও ভাগীনা বউ মারা গেছেন, এতে আতাউর রহমান মুকুল ও পরিবারের অন্য আরও ছয় জন গুরুতর আহত হন, আহতদের উদ্ধার করে স্থানীয় ওয়াদি ফারাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
গতকাল ২৩শে ফেব্রুয়ারি রাতে জেদ্দা থেকে মহানবী (স:) এর রাওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাচ্ছিলেন, মদিনা যাওয়ার ১৫০ কিলোমিটার পূর্বে ওয়াদি ফারাহ নামাক স্থানে রাস্তায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান জেদ্দা কমিউনিটির নেতা মোহাম্মদ ইলিয়াছ, 
 
ইলিয়াছ আরও জানান,  বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাবা, ভাগিনা ও ভাগীনা বউ দেশ থেকে ওরাহ করতে সৌদিআরব আসেন, তাদের নিয়ে সহ পরিবারে মদিনা জিয়ারতে যাচ্ছিলেন তিনি, কিন্ত পথিমধ্যে রাস্তায় একটি গর্তের সাথে আঘাত আনলে ঘটনাস্থলে আতাউর রহমান মুকুল এর বাবা আব্দুল মালেক মেম্বার(৭৪) ও ভাগীনা বউ তাসলিমা বেগম(২০) মারা যান,  আহত হন চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, স্ত্রী, মেয়ে, ভাগীনা ও শালা, তারা বর্তমানে স্থানীয় ওয়াদী ফারাহ হাসপাতাল চিকিৎসাধীন।
 
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর মালেক মেম্বার এর বাড়ি।
 
জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা দূর্ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা