নাচোলে সড়ক দুর্ঘটনায় আহত ৫সহ নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার পচাকান্দর ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ও আহত ব্যক্তিরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার টিকরামপুর গ্রামের পিতা মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), আব্দুল মান্নান এর স্ত্রী সুলেখা বেগম (৩৬), পিতা মৃত আব্দুল মান্নান এর মেয়ে মরিয়ম খাতুন (১৫), চর ইসলামাবাদ গ্রামের পিতা মৃত ইয়াস আলীর ছেলে হুমায়ন কবির (৪৫), হাইউল আলীর মেয়ে সালমা খাতুন (১৬), হুমায়ন কবির এর মেয়ে ফাতেমা খাতুন (১৬)।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান আমনুরা হতে নাচোলগামী একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ী ও একই দিক হতে আসা একটি প্রাইভেটকার, যাহার রেজি নং ঢাকা মেট্রো-গ-১৯-১৭৫৩ গাড়ী দুইটি নাচোলের দিকে আসার সময় লক্ষীপুর পচাকান্দর ব্রীজের দক্ষিণ পাশে পৌছামাত্র, ব্যাটারি চালিত ভ্যানগাড়ীটির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারালে পিছনে থাকা উক্ত প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়। এতে ভ্যান গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।
ঐ সময় স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দিলে, নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দূর্ঘটনা কবলিত ভ্যান ও প্রাইভেট কার আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন