ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৪-২-২০২৩ রাত ৮:২০
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার কৃতি শিক্ষার্থীদের মিলন মেলা বসেছিলো। শিখো প্রথম আলোর উদ্যোগে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত হয়েছিলো জেলার প্রায় দেড় হাজার কৃতি শিক্ষার্থী। শিখো ও প্রথম আলো এই সংবর্ধনার আয়োজন করে। 
সকাল ৮ টা থেকেই জেলার বিভিন্ন প্রান্ত হতে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। তারা নির্ধারিত স্টল থেকে ক্রেস্ট, সম্মাননা পত্র ও উপহার গ্রহণ করে। সকাল সাড়ে ১০ টায় উদীচী শিল্পী গোষ্ঠির সদস্যদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনার মুল অনুষ্ঠান শুরু হয়। পরে অনুষ্ঠিত বক্তৃতা পর্বে সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দী বলেন, তোমরা যারা জিপিএ ৫ পেয়েছো তাদের দায় দায়িত্ব অনেক বেড়ে গেছে। তোমাদের নিজেকে গড়ে তুলতে হবে। তোমরা গ্লোবাল সিটিজেন। সারা বিশ্বের সাথে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। এসএসসি পরীক্ষায় যে সাফল্য পেয়েছো তা যেনো সারা জীবন বজায় থাকে। তোমরা যেন হারিয়ে না যাও। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম বলেন, তোমরা ভাল ফলাফল করেছো। তোমাদের আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। প্রথম আলোর যুগ্ম-সম্পাদক কবি ও কলাম লেখক সোহরাব হাসান বলেন, আপনারা প্রথম ধাপ অতিক্রম করেছেন মাত্র। আপনাদের জেলা টাঙ্গাইলের অনেক গর্ব রয়েছে, গৌরব রয়েছে। মওলানা ভাসানী, শামসুল হক, দানবীর রণদা প্রসাদ সাহা, যাদু সম্রাট পিসি সরকার, কবি তারাপদ রায় টাঙ্গাইল জেলার সন্তান। তাদের যে গৌরব রয়েছে, আপনারাও তা বজায় রাখবেন। মাদক, দুর্নীতি ও সন্ত্রাসকে না বলবেন। বাংলাদেশ ভাল পথে যাবে না মন্দ পথে যাবে তা আপনাদের উপর নির্ভর করবে। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি বাদল মাহমুদ, ভারতেশ্বরী হোমসের জ্যেষ্ঠ শিক্ষক হেনা সুলতানা, প্রথম আলো বন্ধু সভা টাঙ্গাইলের উপদেষ্টা জিনিয়া বখ্শ বক্তব্য রাখেন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে আহাদ মিয়া, সিনহা মেহেরজাবিন, জিসামুল হক ও হাসান এবং অভিভাবকদের মধ্যে রোকসানা পারভীন ও এম এ তারেক বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী আঁদৃতা আচল। কবিতা আবৃতি করেন কৃতি শিক্ষার্থী আতিয়া তাসলিম। সঙ্গীত পরিবেশন করেন টাচ্ ব্যান্ডের লিজু বাউলা ও সুফী শামীম। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন