অমর শহীদ দিবসে বয়ান শিল্পাঙ্গন এর মুক্তনাটক পরিবেশিত
অমর শহীদ দিবস স্মরণে বয়ান শিল্পাঙ্গন এর আয়োজনে সায়েম উদ্দীন এর রচনা ও নির্দেশনায় মুক্ত নাটক 'অব্যক্ত যাতনা' পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন বয়ান শিল্পাঙ্গন এর নাট্যকর্মীরা। নগরীর সিনেমা প্যালেস মোড়,চেরাগী পাহাড় মোড়, রেলস্টেশন চত্বর, টেলিগ্রাফ রোড মোড়সহ মোট পাঁচটি জনবহুল স্থানে নাটকটি প্রদর্শনী করে সংগঠনটি। টেলিগ্রাফ রোড মোড়ে উপস্থিত দর্শকদের একজন মোহাম্মদ জসীম নাটকটি দেখে বলেন,'নাটকটির অভিনেতারা আমাদের যাপন ব্যবস্থার নানা আবেগ-অনুভূতিকে স্পর্শ করেছে।' পরিবেশনা বিষয়ে নির্দেশক সায়েম উদ্দীন বলেন, নাটকটি বর্তমান যাপনের নানা অসংগতিকে ধারণ করে রচিত ও পরিবেশিত হওয়াতে সাধারণ দর্শকদের তাৎক্ষণিক সাড়া পাচ্ছি।'নাটকটির বিভিন্ন চরিত্রের অভিনয় করেন পার্থ সারথি দে, সুদীপ্ত রায়,অরিন্দম সরকার শাওন, শ্রী রুবেল চৌধুরী,সায়েম উদ্দীন, ও নয়ন। মুক্তনাটকটির প্রযোজনা অধিকর্তা বয়ান শিল্পাঙ্গন এর সভাপতি নাফিক আব্দুল্লাহ ২৬ ফেব্রুয়ারী কাজীর দেউড়ি মুক্ত মঞ্চে নাটকটি আবার পরিবেশিত হবে বলে জানান।
এমএসএম / এমএসএম
তরুণ নির্মাতা সজীবের আকস্মিক মৃত্যু, কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে
দৃশ্য নিয়ে বিতর্ক-স্ট্যান্টবাজি, ‘আমরা ভাইরাল’ পর্দায় আসছে কবে?
কনসার্টে দর্শক সংখ্যায় টেইলর সুইফট-এড শিরানকে পেছনে ফেললেন দিলজিৎ
দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে
সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর
আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেপ্তার
কোনাল আবার বকুলপুরে
‘অন্তরঙ্গ দৃশ্যে আমার খুব অস্বস্তি হয়’নীহারিকা
তারকাবহুল ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং সম্পন্ন
চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান
তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের
এবার নাটকে বিসিএস ক্যাডার ফারহান, নানা ভুল নিয়ে হাসছে দর্শক