ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আনোয়ারায় শুভ উদ্ধোধন হলো মা-শিশু জেনারেল হাসপাতাল


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৪:৯
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অত্যাধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিয়ে শোলকাটায় শুভ উদ্ধোধন হলো আনোয়ারা মা-শিশু জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
 
শনিবার (২৫) ফেব্রুয়ারী সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা ও কেক কেটে শুভ উদ্ধোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
 
এসময় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম,আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন,আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান,আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ,আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব,হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দীন,বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী।
 
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ূম শাহ্ জানান,আনোয়ারা এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে মা-শিশু জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা। কম টাকায় আধুনিক মানের সেবা নিশ্চিত করতে আমাদের মূল উদ্দেশ্য।
 
এখানে রয়েছে আনোয়ারা মা-শিশু জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘন্টা এমবিবিএস ডাক্তারের মাধ্যমে স্বাস্থ্যসেবা এবং অত্যাধুনিক মেশিনে প্যাথলজিক্যাল পরীক্ষা,হোম সার্ভিস, ব্লাড কালেকশন ও ইসিজি,বিশেষজ্ঞ কলসালটেন্ট চেম্বার,নিঃসন্তান দম্পতিদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ নরমাল ও ভিআইপি কেবিন,জরুরী বিভাগ,ব্লাড ট্রান্সফিউশনের বিশেষ ব্যবস্থা, নরমাল এবং সিজার ডেলিভারী,গর্ভবতী মা ও শিশুদের ইপি আই টিকা প্রদান,সুদক্ষ নার্সিং সেবা,সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স সার্ভিস,এবং ফার্মেসী সেবার সুবিধা।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার