শ্রীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং মাগুরার শ্রীপুর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শনিবার(২৫ফেব্রুয়ারি)দুপুরে উপজেলা পরিষদ শেখ রাসেল মিনি স্টেডিয়াম চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুশান্ত চন্দ্র রায়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ হাদিউজ্জামান, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের সহ প্রচার বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম টোকন,দারিয়াপুর ইউনিয়ন পরিষদের আব্দুস সবুর,শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান সাজ্জাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল প্রমুখ।
প্রদর্শনীতে মোট ৩৫ টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, ছাগল,ভেড়া,গাড়ল,হাঁস,কবুতর,টার্ কি,ঘুঘু,শালিক,ময়না,টিয়া, মুরগিসহ বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ষ্টল পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied