বিরামপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের পক্ষে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
পরে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বিপুল কুমার চক্রবর্তী, উপস্থিত খামারিদের মধ্যে থেকে জেসমিন আক্তার প্রমুখ।
এসময় মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, ভেটেরিনারি সার্জন ডা: আব্দুল মোমিন, দিদউফ সাধারন সম্পাদক লায়ন মোজাম্মেল হক, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, বিভিন্ন সরকারী/বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন, খামারীরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশগ্রহণ করেন। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, গরু, মহিষ, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে ৬টি ক্যাটাগরিতে মোট ১৬ জনকে নগদ অর্থের চেক পুরস্কার হিসেবে প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied