ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৪:২০
নওগাঁর আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয় এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠিত হয়। 
 
প্রাণি প্রদর্শনী অনুষ্ঠান ফিতা কেটে উদ্বোধন করেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আবু আনাছ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
প্রাণী প্রদর্শনীতে ৩০ টি স্টল বিভিন্ন জাতের গাভী, ষাঁড়, ছাগল, মুরগী, কবুতর, পাখি, গাঁড়ল, দুম্বা, ভেড়াসহ বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন ছিল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান