ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নগরকান্দায় প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৪:২৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজনে ২৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকায় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ সাইফুল ইসলাম  এর সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপচেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিররুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, পৌর কাউন্সিলর আমিন ফকির, মহিলা কাউন্সিলর পারুলি আক্তার সহ প্রদর্শনীতে আসা খামারিরা। উপস্থিত অথিথিরা এসময় প্রদর্শনী  স্টল গুলো প্রদর্শন করেন।
এবছর  প্রদর্শনী স্টল গুলোতে গবাদি পশু ষাড়-শাইওয়াল, ফ্রিজিয়ান, সিন্দি কালো, সিন্দি লাল জাতের ষাড় ও গাভী- শাহীওয়াল, হলস্টিন ফ্রিজিয়ান, জার্সি,সিন্দি জাতের গাভী স্টলে দেখা মেলে। এছাড়া ছাগল - তোতা পুরী, যমুনা পাড়ি, ব্লাক বেঙ্গল, ভেড়া, কবুতর, মুরগী প্রদর্শনী স্টল গুলোতে দেখা যায়। গবাদী পশু পাখির চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ঔষধ কম্পানীর  ঔষধ প্রদর্শনী স্টল সহ বিভিন্ন প্রকার পিঠা প্রদর্শনী স্টলেও প্রদর্শন জন্য রাখা হয়। প্রদর্শনী শেষে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর থেকে খামারিদের মাঝে পুরস্কার দেওয়া হয়। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়