ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৪:৩২
সারা দেশে বিএনপি জামাত অশুভ শক্তির  সন্ত্রাস ও নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে লঞ্চ ঘাট চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড মোঃ আফজাল হোসেন। শান্তি সমাবেশ চলাকালিন সময় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সুলতান আহমেদ মৃধা, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সাধারনস সম্পাদক এ্যাড.তারিকুজ্জামান মনি, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপকি হুমায়ুন কবির, যুবলীগের সাধারন সম্পাদক এ্যাড.সৈয়দ মোঃ সোহেল, ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক তানভীর হাসান আরিফ, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাড রিফাত হাসান সজিব, কৃষকলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, উপ দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, 
সভায় বক্তারা বলেন, বিএনপি- জামাত দেশে  সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার যড়যন্ত্র করছে। বিএনপি- জামাত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল, এ অপশক্তি ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে,  ২১ আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলাকরে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগের সভানেত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে, এ অপশক্তি জেলা খানায় জাতীয় চার নেতাকে হত্যা করে ক্ষান্ত হয়নি আওয়ামীলীগের শত শত নেতা- কর্মীকে হত্যা করেছে। এ সব খুনীরা জোটবেধে আবার মাঠে নেমেছে। এই সব অপশক্তিদের  সন্ত্রাস-নৈরাজ্য, যড়যন্ত্র আওয়ামীলীগের সকল স্তরের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে সার্বক্ষনিক মাঠে থাকার আহবান জনান নেতৃবৃন্দ। 
সারা দেশে বিএনপি জামাত অশুভ শক্তির  সন্ত্রাস ও নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা আওয়ামী ,কৃষকলীগ, মহিলালীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান