পটিয়ায় পুলিশের হাতে ধরা পড়ল মাদক ব্যবসায়ী কামাল
চট্টগ্রামের পটিয়ায় ১ কেজি ১২০ গ্রাম গাঁজা, নগদ ১৩ হাজার ৫৮০ টাকা ও গাঁজা বিক্রির বিভিন্ন সরঞ্জামসহ মো. কামাল হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৩ জুলাই) রাতে এসআই পরেশ চন্দ্র সিকদারসহ সঙ্গীয় অফিসার-ফোর্স পৌর সদরের বেরাইজ্যা কলোনির গিয়াস উদ্দিনের ভাড়া ঘরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত মো. কামাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে। তবে পটিয়া পৌর সদরের ৭নং ওয়ার্ডের বাহুলি বেরাইজ্যা কলোনির গিয়াস উদ্দিনের ভাড়া ঘরে দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করে আসছে সে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল দীর্ঘদিন ধরে পটিয়া পৌর সদরে সিন্ডিকেট করে লাখ লাখ টাকার মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ এ পর্যন্ত ২-৩ বার তাকে আটক করে জেলে পাঠালেও জেল থেকে বেরিয়ে এসে পুনরায় শুরু করে মাদক ব্যবসা। কামালের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, গাঁজা বিক্রি করার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ কেজি ১২০ গ্রাম গাঁজা, নগদ ১৩ হাজার ৫৮০ টাকাসহ কামালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied