৯৯৯ এ ফোন করে সন্তানের আকুতিতে আগের স্থানেই ফিরে এলো লাশের অংশ
টাঙ্গাইলের মধুপুরে বিক্রি করা জমি থেকে ছেলের কবর সরিয়ে ক্রেতাকে জমি বুঝিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছিলেন বাবা। প্রয়াতের মেয়ের ৯৯৯ নম্বরে একটি ফোন কলে আবার লাশের অংশ ফিরে এসেছে পূর্বের কবরে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে।
স্থানীয়রা জানান, শালিকা গ্রামের শামসুল হকের ছেলে ফারুক গত ৮/১০ বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। শামসুল হক তার প্রয়াত ছেলে ফারুকের লাশ বাড়ির পাশের জমিতে দাফনের ব্যবস্থা করেন। সম্প্রতি ওই জমি প্রতিবেশেী আমজাদের কাছে বিক্রি করেন শামসুল হক। জমির কবর বাদ রেখে ক্রেতা মূল্য পরিশোধ করবে জানালে বাবা শামসুল কবর সরিয়ে ওই জমি বুঝিয়ে দিতে উদ্যোগ নেন। স্থানীয়রা এ নিয়ে বাধা দেন। প্রয়াত ফারুকের মেয়ে ফাহিমার বাধাও তাকে দমাতে পারেনি।
শুক্রবার বিকেলে কবর অন্যত্র সরিয়ে ফেলেন। ফাহিমা স্থানীয়দের সহযোগিতায় ৯৯৯ এ ফোন দিয়ে বাবার কবর সরানোর ঘটনা ও কবর যথাস্থানে রাখার আকুতি জানায়। কর্তৃপক্ষ মধুপুর থানার পুলিশকে দায়িত্ব দিলে থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট আলোকদিয়া ফাঁড়ির আইসিকে দিয়ে টিম পাঠান। রাত সাড়ে ৮ টার দিকে আইসির নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় সরানো লাশের অংশ বিশেষ আবার আগের অবস্থানে ফিরিয়ে এনে দাফন করা হয়। পরে রাত ১০ টার দিকে মসজিদের ইমামের নেতৃত্বে স্থানীয় জনতা ও পুলিশের মোনাজাতের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে।
মহিষমারা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মহির এমন ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও পুরো ঘটনা জানেন না বলে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা ছানোয়ার হোসেন জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্য তৈরি করেছিল। পুলিশ এমন স্পর্শ কাতর বিষয়টির সুন্দর সমাধান দিয়েছে। মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাজহারুল আমিন ও আলোকদিয়া ফাঁড়ির ইনচার্জ(আইসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
Link Copied