বিরামপুরে ভ্রাম্যমান রেল জাদুঘর দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
সাধারণ মানুষকে বঙ্গবন্ধুর কর্মজীবন ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে উন্মুক্ত প্রদর্শনীর জন্য দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর।
শুক্রবার শুরু হওয়া ভ্রাম্যমান এ রেল জাদুঘর আগামী ২ মার্চ পর্যন্ত প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ভ্রাম্যমান রেল জাদুঘর। জাদুঘরে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার তথ্যচিত্র, বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিসপত্রের ছবির প্রতিরূপ, মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার ভিডিও চিত্র। এছাড়া জাদুঘরের প্রবেশমুখের ডান পাশে বইয়ের তাকে রয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অসংখ্য বই।
দর্শনার্থীরা জাদুঘরের ভিতরে ঘুরে ঘুরে দেখছেন মুজিবনগর স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঐতিহাসিক মুজিব কোট, বঙ্গবন্ধুর ব্যবহৃত পাইপ, বাংলাদেশ রেলওয়ে ও পাকিস্তানিদের আত্মসমর্পণের প্রতিরূপ। শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান জাদুঘরে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জাদুঘর দেখতে আশা দর্শনার্থীদের বেশিরভাগই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী।
পৌর শহরের ইসলামপাড়া থেকে এসেছেন দর্শনার্থী জাকিরুল ইসলাম। তিনি বলেন, ‘শহরে ভ্রাম্যমান জাদুঘর আসার খবর পেয়ে মেয়েকে নিয়ে এসেছি। মেয়েকে বঙ্গবন্ধুর প্রতিটি ছবি ও ভিডিও দেখিয়েছি, মেয়ের কৌতুহলী প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পেরে মেয়ে খুব খুশি হয়েছে।'
এদিকে সংবাদ পেয়ে শনিবার দুপুরে ভ্রাম্যমান রেল জাদুঘর পরিদর্শন করেছেন বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied