আমেরিকা থেকে দেশে পৌঁছেছেন সাকিব
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আমেরিকা থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার সকাল সাড়ে ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান।
এর আগে গেল বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড সিরিজের জন্য দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সাকিব ছাড়া এই অনুশীলনে ছিলেন দলের বাকি সদস্যরা। মূলত পারিবারিক কাজে থাকায় সেই অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব। তবে সোমবার সেই ব্যস্ততা শেষে দেশে ফিরেছেন এই অলরাউন্ডার।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা বারোটায়।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।
এমএসএম / এমএসএম
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের