ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-২-২০২৩ দুপুর ১১:৩৭
জয়পুরহাটের কালাই উপজেলায় গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায়  রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কালাই উপজেলার থল গ্রাম এলাকার একটি বাড়ী থেকে ভুক্তভোগী নারী ও তাঁর দুই সন্তানকে উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে জয়পুরহাট র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
গ্রেপ্তারকৃত কামরুজ্জামান প্রামাণিক (৩৮) হলেন—কালাই উপজেলার থল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
র‌্যাব জানায়, কামরুজ্জামান গোপনে ভুক্তভোগীর গোসলের ভিডিও ধারণ করে। ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে। শারীরিক সম্পর্কে রাজি না হলে ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
 
পরবর্তীতে গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গোপনে ভুক্তভোগীর টিনের বেড়া দিয়ে ঘেরা বাড়ির জানালা ভেঙে বাড়িতে ঢুকে ভুক্তভোগীর দুই ছেলেকে পাশের রুমের বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখে। পরে ভুক্তভোগীকে নিজ কক্ষে ধর্ষণ করে। ঘটনার পর ভোর রাতে ভুক্তভোগীর ছেলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং তার দুই ছেলেকে উদ্ধারপূর্বক ১২ ঘণ্টার মধ্যে কামরুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান জানান, এ বিষয়ে ওই ব্যাক্তির বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ