ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

জোয়ারের পানিতে সয়লাব কুতুবদিয়া


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৪-৭-২০২১ বিকাল ৫:৭
গভীর সমুদ্রে নিম্নচাপের প্রভাব ও পূর্ণিমার স্বাভাবিক জোয়ারের পানিতে সয়লাব কুতুবদিয়া উপজেলার বেশকিছু গ্রাম। পানিতে প্লাবিত হয়েছে আলী আকবর ডেইল ইউনিয়নের দর্শনীয় স্থান বায়ুবিদ্যুৎ কেন্দ্র, কাজিরপাড়া, তেলিপাড়া, হায়দারপাড়া, কিরণপাড়া এবং উত্তর ধুরুং ইউনিয়নের কাইছারপাড়াসহ বেশকিছু গ্রাম। 
 
স্থানীয়রা জানান, ৩নং সতর্ক সংকেতের প্রচার আছে। এ কারণে সাগর উত্তাল। তার ওপর পূর্ণিমার জোয়ার। পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। শনিবার (২৪ জুলাই) দুপুর ১২টা থেকে জোয়ারের পানি লোকালয়ে অনায়াসে প্রবেশ করছে। বিগত জোয়ারের সময় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ের সাথে মিশে যাওয়ায় এসব গ্রামগুলোতে জোয়ার-ভাটার এমন দৃশ্য নিয়মিত চোখে পড়ছে।  এ সময় দেখা গেছে, স্থানীয় মাছচাষিরা বড় জাল দিয়ে পুকুর ঘিরে রেখে মাছ রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন।
 
এদিকে সাগরের করে বহু ঘরবাড়িসহ রোপা আউশ, রাস্তাঘাট ও পুকুর নোনা পানিতে সয়লাব হয়ে গেছে। স্থানীয়রা বলেন, এলাকার কিছু দুষ্কতিকারী বেড়িবাঁধের ওপর দেয়া জিওব্যাগ কেটে ফেলায় সহজে সামুদ্রিক জেয়ারের পানি প্রবেশ করছে।
 
কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী বলেন, কুতুবদিয়া দ্বীপের চারপাশে বর্তমান সরকারের সবচেয়ে বড় বরাদ্দে নির্মাণাধীন বেড়িবাঁধ নির্মাণ-সংস্কারকাজ ধীরগতির কারণে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে দ্বীপের প্রায় দুই লাখ বাসিন্দা।
 
এ নাজুক অবস্থার জন্য ঠিকাদারকেই দুষছেন দ্বীপের মানুষ। টানা লকডাউনে কর্মহীন মানুষ দিশাহারা হয়ে পড়েছে। তার ওপর সামুদ্রিক নোনা জলে প্লাবিত পরিবারসমূহ মানবেতর জীবনযাপন করছে।

এমএসএম / জামান

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল

রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা

মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ

বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা

কাউনিয়ায় বিএনপির র‍্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ

ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ