ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ২ জেলে আটক


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২৭-২-২০২৩ দুপুর ৩:৩০

পূর্ব সুন্দরবনের তুলাতলি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই জেলেকে হাতেনাতে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের কাছ থেকে আট বোতল রিপকট বিষ ও ২০ কেজি মাছ জব্দ করা হয়। সোমবার ভোর সাড়ে ৫ টার সয়ম চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনরক্ষীরা তাদের আটক করেন।
আটক জেলেরা হচ্ছে, শরণখোলা উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের সজিব হাওলাদার (২১) ও লুৎফর তালুকদার (৫২)। এসময় বিএলসিধারী জেলে একই এলাকার শাহিন (৩৬) বনের মধ্যে পালিয়ে যায়। 
বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শহিদুল ইসলাম জানান, আটককৃত জেলেরা বন বিভাগ থেকে পারমিট নিয়ে সুন্দরবনের তুলাতলা খালে বিষ দিয়ে মাছ ধরছিল। ধানসাগর ষ্টেশন কর্মকর্তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল নিয়মিত টহল দেয়ার সময় ওই দৃশ্য দেখে ফেলে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়। 
এসময় তাদের কাছ থেকে দুই বোতল ব্যবহৃতসহ আট বোতল রিপকট কিটনাশক (বিষ), ২০ কেজি চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ, একটি বেসালি জাল ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। 
বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা মাছ কেরোসিন দিয়ে এবং কীটনাষক ভেঙে অফিস সংলগ্ন বনে মাটিচাপা দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত