দামুড়হুদায় ভূমিহীন-গৃহহীন পরিবারের শতভাগ পুনর্বাসন সম্পর্কিত যৌথ সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণী) পরিবারের শতভাগ পুনর্বাসন সম্পর্কিত যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১২টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারের শতভাগ পুনর্বাসন সম্পর্কিত যৌথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। এসময় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন সাইফুল আলম, পার কৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম বিশ্বাস , কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, হাউলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, সদর ইউপি সদস্য ও দামুড়হুদা উপজেলা সিআইজি
কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম সহ সকল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied