ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে র্্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হলো জাতীয় পরিসংখ্যান দিবস


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৫:৩৯
পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন ” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পালিত হলো জাতীয় পরিসংখ্যান দিবস। 
 
সোমবার সকাল ১০ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়ে উপজেলা অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলামের সঞ্চালনায়, সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, বর্তমান প্রেক্ষাপটে বহির্বিশ্বের সঙ্গে তথ্যের আদান-প্রদান নিশ্চিত করে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ পালিত হয়ে আসছে। পরিসংখ্যান ছাড়া বর্তমান সময়ে চলা অসম্ভব। তথ্য-উপাত্ত ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকার রাখে। পরিকল্পিত অর্থনীতির জন্য সঠিক পরিসংখ্যান অপরিহার্য। আর এ কারণে দিন দিন বাড়ছে পরিসংখ্যানের গুরুত্ব। সে গুরুত্বকে প্রাধান্য দিয়ে দেশে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়ে আসছে।
 
অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিবগঞ্জ  থানা অফিসার ইনচার্জ চৌধুরী যোবায়ের আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ (সনু) সহ আরও প্রমুখ। 
 
পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, দেশের মাথাপিছু গড় আয় ও শিশু ও মাতৃ মৃত্যুর হার, আমদানী-রপ্তানী, দেশজ উৎপাদন ইত্যাদি পারিসাংখ্যিক তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করে উন্নত জীবন ধারার পথে এগিয়ে যাওয়ার তথ্য ও প্রামান্ন চিত্র উপস্থাপন করেন এবং উপস্থিতিদের বিভিন্ন প্রশ্নের দেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা