ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শ্রীপুরের টুপিপাড়া অগ্নিকাণ্ডে সর্বহারা পরিবারের পাশে ইসলামি আন্দোলন


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৫:৩৯
মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের পাশে খাদ্য ও নগদ অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন ইসলামি আন্দোলন  শ্রীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।সোমবার (২৭ ফেব্রুয়ারি) ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করে দুটি পরিবারকে ২ বস্তা চাউল ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুন্সি মোঃ আমান উল্লাহ,  সাধারণ সম্পাদক  ক্বারী মাওঃ মোঃ গাজী শরিফুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মিয়া দাউদ হোসেন, হাফেজ আলহাজ্ব আব্দুল কাইয়ুম,  ইসলামী শ্রমিক আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম রসুল, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান রিজু, সাধারণ সম্পাদক হাফেজ সোহেল হোসেনসহ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আশস্ত করে ইসলামি আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুন্সি মোঃ আমান উল্লাহ বলেন  ইসলামি আন্দোলন কেন্দ্রীয় নির্দেশ মতাবেক আমরা শ্রীপুর উপজেলা শাখা সকল দুর্যোগ ও দূর্ঘটনায় কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে  দাড়িয়েছি। তারই ধারাবাহিকতায় আজ এই দুটি পরিবারকে আমরা খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছি। আল্লাহ এই পরিবারকে ধর্য ধারন কে আবার সুন্দর জীবনে ফিরে আসার তৌফিক দান করুন। 
উল্লেখ্য গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আগুনে পুড়ে যায় শ্রীপুর উপজেলা শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের আকিদুল মিয়া ও রাশিদুল মিয়ার দুই ভাইয়ের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়,  ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলে বাড়ির সমস্ত কিছু পুড়ে যায়৷ এতে পরিবারটি আশ্রয়হীন ও গৃহহীন হয়ে পড়ে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার