সোনারগাঁয়ে দুই ভাইকে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (পিপিএম,বিপিএম বার)।
গতকাল সোমবার উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরী খাঁসপাড়া(পাঁচপাড়া) নিহতদের বাড়ীতে প্রবেশ করে তাদের পরিবারের সাথে দেখা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম,ওসি তদন্ত আহসান উল্লাহ,কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
উল্লেখ্য যে,গত ২৬ ফেব্রুয়ারি রোববার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরী খাঁসপাড়া(পাঁচপাড়া) এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাই মোস্তফা,মফিজুল,মারুফ গংদের হাতে নির্মমভাবে খুন হয় আপন দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি।তাদের আরেক ভাই রফিকুল ইসলাম এখনো চিকিৎসাধীন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied