ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৫:৪৩
টঙ্গীতে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ কর্মী আসাদ সিকদার। সোমবার দুপুরে টঙ্গীর মরকুন গুদারাঘাট এলাকায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় আসাদ সিকদার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর শাখার সভাপতি মশিউর রহমান সরকার বাবুর কর্মী হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পাশাপাশি দীর্ঘাদিন যাবত জমি ও মসলার ব্যবসা করে আসছি। কিন্তু গত ২৪শে ফেব্রুয়ারী একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। আমি সেই সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, তার মায়ের ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে গত ১১ বছর আগে মরকুন এলাকায় সোয়া ১ কাটা জমি কিনে তিনতলা বাড়ি নির্মাণ করা হয়েছে এবং তিন কাটার একটি প্লটের কাজ  নির্মাণাধীনসহ ২ টি প্লট বায়না করা আছে। বর্তমানে আমি ব্যাংক লোনসহ প্রায় অর্ধকোটি টাকা দেনা রয়েছি। দেনার টাকা ও অংশীদারদের কাছ থেকে টাকা নিয়ে জমি বায়না করেছি। একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক বানোয়াট সংবাদ পরিবেশন করিয়ে আমার সুনাম নষ্ট করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, মরকুন গুদারাঘাট মসজিদেও ইমাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্যবসায়ী দুলাল আহমেদ, দেলোয়ার হোসেন, বিল্লাহ হোসেন, লাভলুসহ এলাকার মুরব্বিরা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার