ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শরণখোলায় ৩৭ জেলেকে বকনা বাছুর দিল মৎস্য বিভাগ


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি photo মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৫:৪৮

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকলীয় বাগেরহাটের শরণখোলায় নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করেছে মৎস্য বিভাগ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে  ৩৭ জন জেলেকে এই সহায়তা প্রদান করা হয়। 
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ২০২২-২০২৩ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয় মৎস্য অধিদপ্তর। তারই আলোকে শরণখোলায় প্রথম পর্যায়ে ৩৭জন উপকারভোগী জেলেকে বকনা বাছুর দেওয়া হয়েছে। 
মৎস্য কর্মকর্তা আরো জানান, উপকারভোগীদের সঙ্গে নিয়ে শরণখোলার আমড়াগাছিয়া গরুর হাট থেকে তাদের পছন্দমতো এই বকনা বাছুরগুলো কিনে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে কমপক্ষে ৬০জনকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউপির চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ধানসাগর ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন, ইউনিয়ন আওয়ামীলীগের সধারণ সম্পাদক তপু বিশ্বাস, মেরিন ফিশারিজ অফিসার রবিউল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা