ডামুড্যায় ‘কন্যা সাহসিকা’ ওয়াশ ব্লক উদ্বোধন
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘কন্যা সাহসিকা’ নামে নবনির্মিত আধুনিক ওয়াশ ব্লক উদ্বোধন করা হয়েছে সোমবার ২৭ ফেব্রুয়ারী সাড়ে ১০ টায় ব্লকটির উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
এ সময় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান,ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদ খান সহ অনান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, বয়ঃসন্ধিকালে আমাদের কন্যা কিশোরীরা যখন স্কুলে আসে, তখন মাসের একটি বিশেষ সময় স্কুলে এসে তারা বিব্রতবোধ করে।এ সময়টাতে ওরা যাতে সুস্থ ও সুন্দরভাবে অতিবাহিত করতে পারে সেজন্য আমরা একটি ওয়াশ ব্লক নির্মাণ করেছি। এর নাম দেওয়া হয়েছে ‘কন্যা সাহসিকা’।
ওয়াশ ব্লকের পাশেই একটি বিশ্রামাগার, একটি ছোট লাইব্রেরি রয়েছে। হাত-মুখ ধোয়ার ব্যবস্থা ও টয়লেটও রয়েছে। কিশোরীদের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিয়েছি।
এসময় কয়েকজন শিক্ষার্থী বলেন,আগে স্কুলে এ ধরনের ব্যবস্থা ছিল না। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ও মনোরম পরিবেশের ওয়াশ ব্লক পেয়ে আমরা খুশি।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার