ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পাশাপাশি সাকিব-তামিমের ব্যাটিং, বলেছেন কথাও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৬:১১

ইংলিশদের বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে ফিরেই দুপুরে অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুর শের-ই বাংলার মাঠে নেমে প্রথমে এই তারকা ক্রিকেটার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাক্ষাত সেরেছেন। এরপর কিছুক্ষণ ফুটবলে পা নাচিয়ে গা গরম করেন তিনি। পরবর্তী কাজ নেটে ব্যাটিং অনুশীলন। সেখানে পাশাপাশি নেটে অনুশীলন করছিলেন অধিনায়ক তামিম ইকবালও। যেন সব কাজ বাদ দিয়ে সবার মনোযোগ তখন নেটের এক কোণে। যেখানে দুই আলোচিত ক্রিকেটারের দেখা হয়েছে।

না, এবার আর কোনো বিতর্কিত দ্বৈরথ নয়। স্বাভাবিকভাবেই ব্যাটিং অনুশীলন চালিয়ে যান সাকিব-তামিম। এরই ফাঁকে দুজনকে একবার কথা বলতেও দেখা যায়। তারা কি বলছিলেন তা বোঝা না গেলেও, ক্রিকেটীয় কোনো আলাপই হবে সেটি অনুমেয়। তবে কী মাঠে নামার পর সাকিব-তামিমের সেই চিরচেনা বন্ধুত্বপূর্ণ রূপ আবার ফিরে এসেছে!

এর আগে গুঞ্জন উঠেছিল, দেশসেরা দুই ক্রিকেটার কথা বলেন না একে অপরের সঙ্গে। সেই আলাপে আরো দমকা হাওয়া লাগান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দুজনের তিক্ত সম্পর্কের কথা সামনে আনেন। যা  প্রথমবারের মতো অফিসিয়াল কারো পক্ষ থেকে দুজনের নেতিবাচক সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য।

সেই উত্তাপ ছড়ানো আলাপের দু’দিন না যেতেই সাকিব-তামিম সম্পূর্ণ বিপরীত চিত্র দেখালেন। এদিন দুই শীর্ষ তারকাই তাদের প্রয়োজনীয় অনুশীলন সেরেছেন। সাকিব প্রথমে ব্যাটিং অনুশীলন করেন। সেই সময় ব্যাটিং ঝালিয়ে নিয়ে মাঠ ছাড়েন তামিম। কিন্তু তখনো যে সাকিবের বোলিং চর্চা বাকি। এরপর বাঁ-হাতের ঘূর্নিও চালিয়ে নিলেন বেশ খানিকটা সময়।

এর আগে যুক্তরাষ্ট্র খেকে ফিরে সকাল সাড়ে সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাকিব। গত বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড সিরিজের জন্য দলীয় অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। সাকিব ছাড়া সেই অনুশীলনে ছিলেন দলের বাকি সদস্যরা। 

মূলত পারিবারিক ব্যস্ততার কারণেই তিনি দেশের বাইরে ছিলেন। সে কারণে তখন দলের অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব। তবে সেই ব্যস্ততা শেষে তিনি দেশে ফিরেই মাঠে নেমে পড়লেন।

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের