স্বতন্ত্র প্রার্থী প্রবাসী আব্দুস সালাম নির্বাচন কর্মকর্তার কাছ থেকে প্রতীক গ্রহণ
কুমিল্লার বরুড়া উপজেলা শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের আসন্ন ১৬ মার্চ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী প্রবাসী আলহাজ¦ আব্দুস সালাম (আনারস) মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম কাছ থেকে প্রতীক গ্রহণ করেছেন।
জানা যায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রবাসী আলহাজ¦ আব্দুস সালাম একজন সৎ ও সমাজসেবক। দুপুরে নেতাকর্মীরা মোটর সাইকেল চড়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে প্রতীক নিয়ে শহরের বিভিন্ন সড়কে মিছিল করে এলাকায় ফিরে যান। পরে স্থানীয় একটি প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলন করে তিনি এলাকার বিভিন্ন এলাকায় প্রতীক পেয়ে ভোটার সাথে হাত মিলান।
চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সম্মেলনে বলেন, আমি ইউনিয়ণ আওয়ামীলীগের সহ-সভাপতি। আমার প্রতিজ্ঞা থাকবে বর্তমানে শলিমুড়ি ইউনিয়ন অবহেলিত রয়েছে। আমি জয়লাভ করলে এ ইউনিয়নকে মডেলে রূপান্তরিত করব। ইউনিয়ন পরিষদে কোন অনৈতিক হতে দিব না। জিরো টলারেন্স থাকবে। জন্মনিবন্ধন, যে কোন ভাতা, স্বাস্থ্য, মাদক ইত্যাদি শতভাগ কাজ করব। আমি সকলের সহযোগিতা চাই। ইউনিয়ন বাসীর কাছে অনুরোধ আগামী ১৬ মার্চ আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এসময় উপস্থিত ছিলেন শিলমুড়ি ইউনিয়ন আওয়ামী অঙ্গসংগঠের নেতৃবৃন্দ ও সকল পেশাজিবী গন্যমান্য লোকজন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ