ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাতেই আদিলের উইকেট উদযাপন করল ইংলিশরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৩-২০২৩ দুপুর ৩:৪৫

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ও ইংল্যান্ডের সিরিজ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয়েছে। এই ম্যাচে পেসারদের গতির ঝড়ের সঙ্গে ঘূর্ণি দেখাচ্ছেন ইংলিশ স্পিনাররা। শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়েছেন লেগ-স্পিনার আদিল রশিদ। দলের জন্য তার এই অবদানের পর ইংলিশরা সেটি অনলাইনেও উদযাপন করেছে। অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রশিদকে বাংলাতেই অভ্যর্থনা জানিয়েছে তারা। 

এদিন উইকেটে থিতু হতে থাকা মুশফিকুর রহিম রানের জন্য বেশ কাঠখড় পোহাতে হচ্ছিল। ৫১ রানে দুই ওপেনারের বিদায়ে বেশ চাপে পড়ে যায় টাইগাররা। পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে ধীরে রানের গতি বাড়ানোর চেষ্টা করতে থাকেন মুশফিক। ৩৪ রানে তার রান যখন ১৭ তখনেই উইকেটে আঘাত হানেন আদিল রশিদ। দলীয় স্কোর তখনো একশ’র অঙ্ক ছুঁতে পারেনি।

এরপর সাকিব আল হাসান দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন শান্ত। তিনি নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন। তখন স্কোর কতটা বাড়িয়ে নেওয়া যায় সেই চিন্তাই ছিল টাইগারদের। কিন্তু তাতে আবারও বাধ সাধেন রশিদ। ব্যক্তিগত ৫৮ রানেই  তিনি শান্তকে ফেরান।

এরপর রশিদের উদযাপনে অনলাইনে সঙ্গী হয় ইংল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল টুইটার পেইজ। সেখানে একটি আগুনের ইমোজির সঙ্গে তারা বাংলায় লেখেন, ‘আগুন লেগেছে আদিল রশিদের’।

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের