নিয়ামতপুরে জাতীয় বীমা দিবস পালিত
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় বীমা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১ মার্চ বুধবার বেলা ১১টায় বর্নাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “ আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”। র্যালিটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদনি করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর জনপ্রিয় বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মশিউর রহমান মিল্টনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন