ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নড়াগাতীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক


নড়াইল প্রতিনিধি photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২১ দুপুর ১১:৪

নড়াইলের নড়াগাতীতে অস্ত্র-গুলিসহ নুর আলম মোল্যা (২৪) নামে একজনকে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার (২৩ জুলাই) ভোররাতে দক্ষিণ যোগানিয়া মোড়সংলগ্ন এলাকা থেকে তাকে আটক কর‍া হয়। আটকটকৃত নুর আলম মোল্যা ওই গ্রামের মৃত ইয়ার আলী মোল্যার ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৬ (স্পেশাল কোম্প‍ানি) খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র/মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য উক্ত এলাকায় অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে ভোরবেলা নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া জনৈক সাকায়েত মোল্লার মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে থানার যোগানিয়া-চরপাড়া এলাকা থেকে নূর আলম মোল্যাকে আটক করে। এ সময় তার কাছ থেকে  একটি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোনসহ সিমকার্ড উদ্ধার করা হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, শুক্রবার সন্ধ্যার পরে র‌্যাবের পক্ষ থেকে আমাদের থানায় অস্ত্র-গুলিসহ নুর আলম মোল্যা নামে একজনকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নড়াগাতী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

জামান / জামান

উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড

তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝিলিম ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি