শান্তর ফিফটিতে ২০৯ রান সংগ্রহ টাইগারদের
বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২১০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে টাইগাররা গুটিয়ে গেছে ২০৯ রানে।
আজ মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। জফরা আর্চারদের বুড়ো আঙুল দেখিয়ে তামিম এনে দেন ভালো শুরু। তবে লিটন দাস এদিন ছিলেন মলিন। দলীয় রানের অর্ধশতক হতেই বিদায় নিতে হয় তামিমকেও (৩২ বলে ২৩)। এরপর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শান্ত।তিনে নামা শান্তর পর মুশফিকুর রহিম চারে ও সাকিব আল হাসান পাঁচে ব্যাট করতে নামেন। তবে মুশফিক (১৬) বা সাকিব (৮) কেউই সফল হতে পারেননি। মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শান্ত সাহস পান। রিয়াদ-শান্ত জুটি পঞ্চম উইকেটে গড়ে ৫৩ রানের পার্টনারশিপ।
দুজনই যখন দারুণ ছন্দে খেলছেন, তখনই একইসাথে ছন্দপতন। ৬৭ বলে অর্ধশতক হাঁকানো শান্ত ৮২ বলে ৫৮ রান করে ধরা দেন জেসন রয়ের হাতে। তার আগে হাঁকান ৬টি চার। তিনটি চারে ৪৮ বলে ৩১ রান করে থিতু হয়ে যাওয়া রিয়া পরের ওভারেই বিদায় নেন। ১৬২ রানেই ৬ উইকেটের পতন।এরপর আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ এক অঙ্কে ফিরলেও তাসকিন আহমেদ (১৮ বলে ১৪) ও তাইজুল ইসলামের (১১ বলে ১০) ব্যাটে ভর করে দুইশ ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ। অতিরিক্ত খাতের ২৬ রান যোগ করে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ২০৯ রান, ৪৭.২ ওভারে। ইংল্যান্ডের পক্ষে জফরা আর্চার, মার্ক উড, মঈন আলী ও আদিল রশিদ দুটি করে এবং উইল জ্যাকস ও ক্রিস ওকস একটি করে উইকেট শিকার করেন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি
প্রথমবার এসিসির সভাতে তামিম, পেলেন যে দায়িত্ব
তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
Link Copied