মালানের সেঞ্চুরিতে ইংল্যান্ডের ৩ উইকেটে জয়
বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড । টস জিতে ব্যাট করতে নেমে টাইগাররা গুটিয়ে যায় ২০৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে মালানের সেঞ্চুরিতে ৩ উইকেট হাতে রেখে জয় পায় ইংল্যান্ড।
এর আগে মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। জফরা আর্চারদের বুড়ো আঙুল দেখিয়ে তামিম এনে দেন ভালো শুরু। তবে লিটন দাস এদিন ছিলেন মলিন। দলীয় রানের অর্ধশতক হতেই বিদায় নিতে হয় তামিমকেও (৩২ বলে ২৩)। এরপর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শান্ত।
তিনে নামা শান্তর পর মুশফিকুর রহিম চারে ও সাকিব আল হাসান পাঁচে ব্যাট করতে নামেন। তবে মুশফিক (১৬) বা সাকিব (৮) কেউই সফল হতে পারেননি। মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শান্ত সাহস পান। রিয়াদ-শান্ত জুটি পঞ্চম উইকেটে গড়ে ৫৩ রানের পার্টনারশিপ।
দুজনই যখন দারুণ ছন্দে খেলছেন, তখনই একইসাথে ছন্দপতন। ৬৭ বলে অর্ধশতক হাঁকানো শান্ত ৮২ বলে ৫৮ রান করে ধরা দেন জেসন রয়ের হাতে। তার আগে হাঁকান ৬টি চার। তিনটি চারে ৪৮ বলে ৩১ রান করে থিতু হয়ে যাওয়া রিয়া পরের ওভারেই বিদায় নেন। ১৬২ রানেই ৬ উইকেটের পতন।
এরপর আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ এক অঙ্কে ফিরলেও তাসকিন আহমেদ (১৮ বলে ১৪) ও তাইজুল ইসলামের (১১ বলে ১০) ব্যাটে ভর করে দুইশ ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ। অতিরিক্ত খাতের ২৬ রান যোগ করে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ২০৯ রান, ৪৭.২ ওভারে।
ইংল্যান্ডের পক্ষে জফরা আর্চার, মার্ক উড, মঈন আলী ও আদিল রশিদ দুটি করে এবং উইল জ্যাকস ও ক্রিস ওকস একটি করে উইকেট শিকার করেন।
এমএসএম / এমএসএম
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া
এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!
রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের
শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়
বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড
Link Copied