শিবগঞ্জে নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় ও কমিটি গঠন
স্বাধীনতার মাসে আজ ১ মার্চ বুধবার শিবগঞ্জ উপজেলার প্রকৃত সব নারী উদ্যোক্তা প্রতিনিধিদের মতবিনিময় ও দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাদের কর্মস্পৃহা উদ্বুদ্ধকরণের লক্ষে সকাল ১০ টায় ইউএনও অফিস মিটিং রুমে মতবিনিময় ও দ্বিতীয় সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও দ্বিতীয় সাধারণ সভায় শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার দাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা তথ্য আপা ফৌজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, নারী উদ্যোক্তা আলেয়া বেগম, আমিনা রোজি উর্মি, তাসলিমা বেগম, দিলনাজ খানম স্বপ্না, সোয়াইবি রুমী, আম উদ্যোক্তা ইসমাইল খান শামীম ও আতিকুর রহমান মিলন, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী নাদিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বক্তব্য তুলে ধরেন।
সভায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পন্য ব্র্যন্ডিং, বাজারজাত করনে অন্তরায় দূরীকরনে করনীয় নির্ধারন, সমন্বসাধন ও সংগঠিত, প্রশিক্ষন ও দক্ষতার অভাব,আগ্রহী ও পিছিয়ে পড়া উদ্যোক্তাদের সহযোগীতা প্রদান, নারী উদ্যোক্তাদের পন্যমেলার আয়োজন না হওয়াসহ বিভিন্ন গুরুত্বপুর্ন দিক নিয়ে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথি ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে, উপজেলা প্রশাসনের ওয়েবসাইডে উদ্যোক্তাদের তথ্য তুলে ধরা হবে, তিনি আরো বলেন নিরাপদ খাদ্য উৎপাদনের কোন বিকল্প নেই, নিরাপদ খাদ্য উৎপাদনের মধ্য দিয়ে নারীরাই পারে দেশ ও পরিবারকে এগিয়ে নিতে। মতবিনিময় সভায় প্রায় ৫০ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করে।
মতবিনিময় শেষে এক বছরের জন্য নারী উদ্যোক্তাদের ১৬ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়, সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন নারী উদ্যোক্তা তাসলিমা খাতুন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসাঃ দিলনাজ খানম স্বপ্না।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
Link Copied