ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপজয়ী সতীর্থদের সোনার আইফোন দেবেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ১২:৪৭

বিশ্বকাপজয়ী সতীর্থদের জন্য এবার বিশেষ পুরস্কার দিচ্ছেন লিওনেল মেসি। দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন অর্ডার করেছেন মেসি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্বর্ণ দিয়ে তৈরি এসব আইফোনের পেছনে মেসির খরচ হবে এক লাখ ৭৫ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা। এরই মধ্যে আইফোনগুলোর ছবি প্রকাশ করেছে ডিজাইনকারী সংস্থা আইডিজাইন।

ছবিতে দেখা যায়, সোনায় মোড়ানো মুঠোফোনগুলোর পেছনে আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিনটি তারকা, আর্জেন্টিনা ফুটবল দলের লোগো, খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর খোদাই করা হয়েছে। সতীর্থদের উপহার দেওয়ার পাশাপাশি নিজের জন্যও সোনায় মোড়ানো আরেকটি আইফোন কিনেছেন মেসি।

একটি সূত্রে বরাত দিয়ে দ্য সান বলছে, মেসি বিশ্বকাপ জয় উদযাপন করতে বিশেষ কিছু করতে চেয়েছিলেন। আইডিজাইন গোল্ডের সিইও বেন বলেছেন, ‘লিওনেল শুধু বড় তারকাই নন, তিনি আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। তিনি বিশ্বকাপ ফাইনালের কয়েক মাস পর আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।’

বেন আরো বলেন, 'তিনি (মেসি) বলেছিলেন যে বিশ্বকাপ জয় বিশেষভাবে উদযাপন করতে চান। তিনি সহকর্মীদের জন্য একটি বিশেষ উপহার দিতে চান। কিন্তু সাধারণ উপহার দিতে চান না। তাই আমি তাকে সোনার আইফোনের পরামর্শ দিয়েছিলাম। তিনি এই বিষয়টি পছন্দ করেছিলেন।'

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের