ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন লামিচানে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ১২:৪৮

চোটে পড়ে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন মৌসম ধাকাল। তার পরিবর্তে নেপালের স্কোয়াডে ডাক পেয়েছেন সন্দ্বীপ লামিচানে।

ধর্ষণ মামলায় জামিনে মুক্তি প্রাপ্ত লামিচানের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল বলে তাকে শুরুর স্কোয়াডে রাখতে পারেননি নির্বাচকরা। তবে এবার তার বিদেশ ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির আদালত।

এরফলে দুবাইয়ে চলমান ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ত্রিদেশীয় সিরিজে খেলতে তার আর কোনো বাধা রইলো না। তিনি শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন। তবে তার মাঠে নামার আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমতি নিতে হবে।

এদিকে গত সপ্তাহে নেপালে আরেকটি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। নামিবিয়া ও স্কটল্যান্ডের অংশগ্রহণে সেই টুর্নামেন্টে দলে ছিলেন লামিচানে। শুধু স্বাভাবিক উপস্থিতিই নয়, স্বল্প বিরতির পর ক্রিকেটে ফিরেই তিনি দলের টানা ৪ ম্যাচ জয়ে অবদান রাখেন।

তবে তার সেই সময়টা সুখকর ছিল না। প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা তার সঙ্গে হাত না মেলানোয় মাঠের বাইরের ঘটনা নিশ্চয়ই তাকে ভুলে থাকতে দেয়নি। যদিও দু’দেশের ক্রিকেট বোর্ড নারী নিপীড়নে জড়িত কাউকে তারা স্বাভাবিকভাবে মেনে না নেওয়ার ঘোষণা দিয়ে আসছিল। তারপরও নিজের স্বাভাবিক খেলাই দেখিয়েছেন এই ঘূর্নি বোলার।

এর আগে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর এক কিশোরীর করা ধর্ষণ মামলায় ২২ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে দেশে ফিরলেই গ্রেফতার করা হয় লামিচানেকে। অবশ্য ১৫ হাজার ৩০০ ডলারের বিনিময়ে পরবর্তীতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেন আদালত।

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের