ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ২:১২

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে আটুলিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ ) সকাল ১০ টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্প কার্যক্রমের আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে আটুলিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আবু সালেহ বাবু সভায় শুভেচ্ছা বক্তব্য ও শুভ উদ্বোধন করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ ইউনিয়ন এর বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা তুলে ধরেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন তার মধ্যে আর আর এ পি আপডেট করা, জলবায়ু পরিবর্তনে তাদের করনীয় বিষয় সমূহ, সাইক্লোন শেল্টার পরিদর্শন করে সমস্যা সমূহ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা ও ভিত উঁচু করন। সভা পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। সভায়  উপস্থিত ছিলেন ইউনিয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত