পাইকগাছায় লবণ পানি তুলে বোরো চারা নষ্টঃ ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি
খুলনার পাইকগাছায় কতৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে রাতের আঁধারে লবণ পানি তুলে ৫ শতাধিক বিঘা জমির বোরো ধানের চারা নষ্ট করা হয়েছে। যার ফলে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের ভড়ভড়িয়া ও চরাডাংগা মৌজায় ৪ হাজার বিঘার বেশি জমির মধ্যে প্রায় দেড় হাজার বিষা জমিতে বোরো আবাদ করা হয়েছে।
যার ফলে কতৃপক্ষ ঐ মৌজায় লবণ পানি উঠানো বন্ধের নির্দেশ দেয়। সেই নির্দেশ অমান্য করে শনিবার গভীর রাতে রাড়ুলী ইউনিয়নের ৭নং ইউপি সদস্য মুনছুর আলী ও আব্দুল আজিজ তাওয়ালীসহ কয়েকজন মিলে নির্দেশ উপেক্ষা করে গেটের পাটাতন তুলে জোয়ারের পানি প্রবেশ করায়। যার ফলে ৫ শতাধিক বিঘা জমির বোরো ধানের চারার ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধান চাষী হাসানুর মোড়ল ও জাহিদ হোসেন জানান। তাদের মতে দেড় হাজার বিঘা বোরো চাষের মধ্যে ৫ শতাধিক বিঘা বোরো ধানের চারা নষ্ট হওয়া ৫০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। ঘের মালিক কওছার তাওয়ালী জানান,৬-৭ হাজার বিঘা জমির মধ্যে সামান্য কিছু জমিতে ধান চাষ হয়েছে। সেখানে লবণ পানি প্রবেশ করছে না। পাইকগাছা উপজেল পানি উন্নয়ণ বোর্ডের শাখা কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন,আমি ইউএনও স্যারের নির্দেশে লবণ পানি উঠানো বন্ধের নির্দেশ দিয়েছি। যদি কেউ এর পরও পানি উঠায় তাহলে ইউএনও স্যারের পরামর্শক্রমে ব্যবস্থা নেয়া হবে। ইউএনও মমতাজ বেগম বলেন, যে এলাকায় ধান চাষ হচ্ছে সে এলাকায় লবণ পানি উঠানো যাবেনা এমন নির্দেশ দেয়া হয়েছে। যদি কেউ এটা অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied