ধামইরহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ভোটার হব নিয়ম মেনে-ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মার্চ সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে উপজেলা পরিষদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো আসাদুজ্জামান, ওসি মোজাম্মেল হক কাজী, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওসমান গণি, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, ধামইরহাট উপজেলায় ২০২২ সালে হালনাগাদ তথ্যমতে ৬ হাজার ১৮৯ জন নতুন ভোটার সহ ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৪৯৩ জন। এছাড়াও নতুন ভোটার নিবন্ধন, তথ্য হালনাগাদ সহ অন্যান্য সেবা নিয়মিত ভাবে প্রদান করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন