মমেক হাসপাতালে করোনায় আরো ১৭ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের নিতু বেগম (২৫), মুক্তাগাছার আবুল হোসেন (৬২), ঈশ্বরগঞ্জের সোহরাব উদ্দিন (৭২) ও আছিয়া বেগম (৭৫), শেরপুরের নালিতাবাড়ির আফরোজা বেগম (৪০), নকলার খাদিজা বেগম (৬৫), নেত্রকোনার মমতা বেগম (৫৫), কবির মিয়া (৩৩), জামালপুরের দেওয়ানগঞ্জের গোলাম আযম (৫০) এবং গাজীপুরের শ্রীপুরের রতন মিয়া (৪৭)। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের নান্দাইলের মাওলানা আবু সাঈদ (৭৫), সদরের দীনেশ চন্দ্র দাস (৮০), রুস্তম আলী (৭৩), রেনু বালা (৫৫), ত্রিশালের আবুল কাশেম (৪৫), গাজীপুরের শ্রীপুরের সাথিয়া (৪৫) ও শেরপুরের শ্রীবরদীর সাজেদা বেগম (৫০।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৬৯টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার