টাঙ্গাইলে রাস্তার পাশ থেকে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাস্তার পাশ থেকে গলাকাটা অবস্থায় জাহিদ (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১ মার্চ) রাতে উপজেলার ভূঞাপুর-গোপালপুর সড়কের পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের বলরামপুর গ্রামের সুজন মিয়ার ছেলে, সে ৭ম শ্রেণির ছাত্র ছিল।
স্বজনরা জানান, জাহিদ সন্ধ্যার দিকে বাড়তি আয়ের আশায় জাহিদ বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়। পরে খবর আসে পাঁচটিকড়ি এলাকায় তার মরদেহ পাওয়া গেছে। মরদেহ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি।
লোকেড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়।পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied