নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালিত
মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় বর্নাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সটিক্টর তমা চৌধুরী, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন