ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

রাঙ্গুনিয়ায় অটো চালক সমিতির ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২৩ বিকাল ৫:২০
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর- ইসলামপুর সিএনজি অটোরিকশা সমিতির সদ্য সাবেক সভাপতি আবদুল কাদের চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় সিএনজি অটোরিকশার চালকরা উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
 
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
 
এছাড়া রাজানগর-ইসলামপুর সিএনজি অটোরিকশা সমিতির গত "১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব চাই, দুর্নীতিমুক্ত সমিতি চাই, ১৭ কোটি টাকার অডিট চাই" লেখা ব্যানারে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সিএনজি অটোরিকশা চালকরা। এর আগেও গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার রানীরহাট বাজারে আরও একটি মানববন্ধন করেন চালকরা।
 
অভিযোগ সুত্রে জানা যায়, বিগত ১৪ বছরে সমিতির ১৬ কোটি টাকার আয়-ব্যয়ের কোন হিসাব সাধারণ সিএনজি চালকদের দেওয়া হয়নি। অন্যদিকে সমিতি’র সদস্যরা এসব টাকার হিসাব চাইলে আত্মসাতকারীরা সমিতির অফিসে নিয়ে গিয়ে সাধারণ সিএনজি চালকদের হুমকি প্রদান করেন। এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে উলটো জরিমানা আদায় করে।
 
আরও জানা যায়, সাধারণ সিএনজি চালকরা স্থানীয় আওয়ামিলীগের গণ্যমান্য নেতাদের বিষয়টি অবহিত করলে তারা সিএনজি চালকদের টাকা ও লেনদেনের হিসাব বুঝিয়ে দিতে বললে উলটো হিসাবের বিষয়ে বাড়াবাড়ি করলে সিএনজি চালকদের চাঁদাবাজির মামলা দেওয়ারও হুমকি পদর্শন করেন আত্মসাতকারীরা।
 
সিএনজি চালকরা আরও অভিযোগ করে বলেন, সমিতির সদস্য হওয়া প্রায় ৭০০ সিএনজি অটোরিকশার বাইরে আরও প্রায় ৫০০ সিএনজি অটোরিকশা আছে। ওই সিএনজি অটোরিকশাগুলো থেকে প্রতিমাসে ৫০০ টাকা হারে চাঁদা নেওয়া হয়। সেই টাকার হিসাবও নেই। চালকদের কাছ থেকে প্রতি মাসে ৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়; সেই টাকারও হিসাব নেই।
 
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, টাকা আত্মসাতের বিষয়ে আমার কাছে ভুক্তভোগী সিএনজি চালকরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক সমঝোতা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, থানার ওসি ও সমবায় অফিসারকে বলেছি। হয়তো তারা সামনের শনিবার বসে বিষয়টি মিটমাট করে নিবেন।

এমএসএম / এমএসএম

মনপুরায় মাদকের বিরুদ্ধে জনতার প্রতিরোধ, ইয়াবাসহ আটক যুবক

চাঁদপুরে দেড় শতাধিক মেধাবি শিক্ষার্থীকে সংর্বধনা ও বৃত্তি প্রদান

নেত্রকোণার মদনে দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেরার পথে পিটিয়ে গুরুতর আহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১৯ পরিবারকে ৪ কোটি ৮৯ লাখ টাকার অনুদান

রাঙ্গুনিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধ: ‘জমিদারের’ লাথিতে ফল বিক্রেতার মৃত্যু

খালিয়াজুরীতে যুবদলের সহ-সভাপতি ইয়াবাসহ আটক

পাঁচুড়িয়া সেতুর কাজ উদ্বোধন, উন্নয়ন নিয়ে আশার বার্তা এমপি বাবরের

বারহাট্টায় নকল মোড়কে তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ও মালামাল জব্দ

রাজস্থলীতে আগুনে পুড়ে নিঃস্ব, খোলা আকাশের নিচে পরিবারটি বসবাস

বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ

কবি নজরুলের ধূলিমাখা স্মৃতি : ত্রিশালের দুই বাড়িতে আজও জীবন্ত কবি

লাকসামে আমরা জুয়েলারী পরিবার’র পনুর্মিলনী অনুষ্ঠিত

রৌমারীতে ৩দিন ব্যাপী ভুমিসেবা মেলা সমাপনী অনুষ্ঠিত