ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে নাতির হাতে দাদি খুন


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২৩ দুপুর ৪:৪৫

হরিনাকুন্ডু উপজেলার ফলসী ইউনিয়নের বলরামপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী মান্নান হসেন (৩৫) রুশিয়া বেগম (৮৫) নামে এক বৃদ্ধ  খুন করেছে।
শুক্রবার (৩ মার্চ) রাত ২ টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের বলরামপুর গ্রামের মাঠ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।রুশিয়া বেগম ওই এলাকার মৃত মনির উদ্দীনের স্ত্রী।ঘাতক মান্নানের বাবার নাম ফজলুর রহমান। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,মান্নান একজন মানসিক প্রতিবন্ধী।গত বৃহস্পতিবার রাত অনুমানিক ১০ টার দিকে তিনি পাগলামি শুরু করে এবং দা,লাটি নিয়ে বাড়ির সকলকে মারতে ক্ষীপ্ত হয়।ওই সময় বাড়ির সকলেই বাড়ি থেকে দূরে চলে যায়।পরবর্তীতে শুক্রবার ৩ মার্চ রাত অনুমানিক ২ টার দিকে মান্নানের দাদী মোছাঃ রুশিয়া বেগম বাসায় ফিরে আসার সাথে সাথে মান্নান তার হাতে থাকা হাতুড়ি,প্লাস এবং রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত কুননি দিয়ে রুশিয়া বেগমের মাথায় উপর্যপুরি গুরুতর আঘাত করে।অতিরিক্ত আঘাতের ফলে মাথায় রক্তক্ষরণ হয়ে রুশিয়া বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে গ্রামবাসীরা মান্নানকে আম গাছের সঙ্গে বেধে রেখে থানা পুলিশকে খবর দেয়।  
হরিণাকুণ্ডু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান,সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন আছে।
সে মানসিক প্রতিবন্ধী বলে দাবি পরিবারের।তবে সে আসলেই মানসিক প্রতিবন্ধী কি না তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান