সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলে আটক
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফঁাড়ির ইসমাইলের ছিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মধ্য সোনাতলা গ্রামের কাঞ্চন মল্লিকের ছেলে আসাদুল মল্লিক, সেলিম মল্লিকের ছেলে মিরাজুল মল্লিক ও মৃত কাওছার মুন্সির ছেলে নাঈম মুন্সি। এসময় একই গ্রামের জাকির মল্লিক নামে তাদের সঙ্গী এক জেলে পালিয়ে যান। তার বাবার নাম আমির মল্লিক। এদের কাছ থেকে এক প্যাকেট কীটনাশক, একটি ডিঙি নৌকা এবং একটি মাছ ধরা ভেসাল জাল জব্দ করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, ভোট টহল ফঁাড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে ইসমাইলের ছিলা এলাকা থেকে তিন জেলেকে আটক করেন। এসময় এক জেলে পালিয়ে যান।
এসও আসাদুজ্জামান জানান, জেলে নামধারী এই অসাধু ব্যক্তিরা পাস না করেই গোপনে বনে প্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরছিলেন। পলাতক ব্যক্তিসহ চার জনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। পলাতক আসামীকে ধরার চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied