দুমকিতে তরমুজের ভালো ফলন কৃষকের মুখে হাসি
তরমুজ চাষের উপযোগী দুমকি উপজেলার চরাঞ্চলের মাটি। স্হানীয়সহ অন্য এলাকা থেকে এখানে জমি লিজ নিয়ে এবছর তরমুজ চাষ করেছেন অনেক কৃষক। স্বল্প সময়ে অধিক ফলনে লাভবানের আশায় জেলার রাঙ্গাবালি, গলাচিপা, আমখলাসহ বিভিন্ন এলাকা থেকে দুমকিতে এসে জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন অনেকে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মাঝে আনন্দের ইমেজ লক্ষ্য করা যায়।
উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরব্দী চরে লোহালিয়া নদীর তীর ঘেঁষে ৪/৫ জন কৃষক প্রায় ৭০ একর জমিতে হাইব্রিড জাতের তরমুজের চাষ করেছেন। তাদের মধ্যে ্ একজন মুরাদিয়ার কৃঞ্চ কান্ত দাস, তিনি ১ম ধাপে ১০ একর ও ২য় ধাপে ১০একর জমিতে বিগ ফ্যামিলি হাইব্রিড এফ-১ জাতের বীজ বপন করেছেন। ২০ একর জমিতে তার প্রায় ১০লক্ষ টাকা খরচ হয়েছে। তিনি বলেন, প্রথম ধাপের গাছ বেশ ভালো হয়েছে, ফলনও ভালো ধরেছে। আবহাওয়া অনুকূলে থাকলে বেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশেই রাঙ্গাবালির হোসেন বিশ্বাস, মনির মৃধা ও নিপু হাওলাদার আরো ২০একর এবং লোহালিয়ার কৃষকরা ২০একর জমিতে তরমুজের আবাদ করেছে। উপজেলার পাঙ্গাশিয়ার হাজীর হাট খেয়াঘাটের উত্তর পার্শ্বে অপর এক কৃষক আমতলী থেকে এসে রুবেল সরদার ৫ একর জমিতে এবং পশ্চিম আঙ্গারিয়া, আলগির চর ও দুধলমৌ চরে তরমুজের চাষ করেছেন জমি লিজ নিয়ে রাঙ্গাবালি থেকে এসে বাকের বিশ্বাস, মনজু , সোহেল বিশ্বাস । এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় গাছ বেশ ভালো ধরেছে। ফলন ও ভালো ধরেছে বলে জানান সকল কৃষক। এলাকার কৃষকদের লাভের আশায় দিন রাত অবিরাম কাজ করতে দেখা যায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে দুমকিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হেক্টর। বাস্তবে চাষাবাদ হয়েছে ১২০হেক্টর। এ ব্যাপারে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহের মালিকা জানান, চলতি বছরে অন্য উপজেলা যেমন, গলাচিপা, রাঙ্গাবালী থেকে দুমকি উপজেলায় এসে স্থানীয় কৃষকদের নিয়ে বড় আকারের তরমুজের চাষের উদ্যোগ নিয়েছে। এসকল কৃষকদের আমরা উৎসাহিত করে, বীজের জাত নির্বাচন, সার ও কীটনাশক প্রয়োগ পদ্ধতি, পরিচর্যা, সেচ পদ্ধতি সহ নানা ধরনের পরামর্শ ও তদারকি করে আসছি। তিনি আরো বলেন, আমি ও আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিগন মাঝে মাঝে তরমুজের ক্ষেত পরিদর্শন করি এবং কৃষকদের পরামর্শ দিচ্ছি।
এমএসএম / এমএসএম
মেহেরপুর ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী কৃষক আটক, দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী-
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ
উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মোহনগঞ্জে হাতুড়ে দন্ত চিকিৎসকের কাছে মাড়ির মাংস কাটার পর কিশোরের মৃত্যু
এক ঘটনার জেরে অন্ধকারে নেত্রকোণার মুকিমপুর, পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ পল্লী বিদ্যুতের
প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকির অভিযোগ, আদালতে মামলা
হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক পটিয়ার সাজ্জাদ হোসেন
নিষিদ্ধ যুবলীগনেতা মোজাম্মেল চৌধুরীর তৎপরতায় সক্রিয় পশ্চিম সাতকানিয়ার যুবলীগ
রক্ষণাবেক্ষণের অভাবে লুট হয়ে গেল ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়াম, দাঁড়িয়ে রয়েছে শুধু অবকাঠামো
চাঁপাইনবাবগঞ্জে দাখিল পরীক্ষায় ৪ মাদ্রাসার পাসের হার শূন্য
এসএসসিতে লাকসামে চমক দেখালেন নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়
পিডি গফুরের পদত্যাগের দাবিতে উত্তাল রাবিপ্রবি
Link Copied