বিরামপুরে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল' এমন স্লোগানে দিনাজপুরের বিরামপুর পৌর শহরে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন পার্বতীপুর একাদশ ও বিরামপুর পৌরসভা একাদশ।
শুক্রবার বেলা ১১টায় বিরামপুর পৌরসভার উদ্যোগে পৌর শহরের আনসার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
ভিক্টর ক্লাবের আয়োজনে, খেলায় ২০ ওভারে বিরামপুর পৌরসভা একাদশ ৯৯ রান করে অলআউট হয়। পরে ২০ ওভারে পার্বতীপুর একাদশ ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে জয়লাভ করে। খেলায় ক্রিকেটীয় তথ্য-উপাত্ত আকর্ষণীয়ভাবে শ্রোতা-দর্শকদের কাছে উপস্থাপন করেন (ধারাভাষ্যকার) শামসুল আলম। এসময় খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কামাল হোসেন। তার সঙ্গে ছিলেন আবু হোসেন।
খেলা শেষে বিকেলে চ্যাম্পিয়ন দল পার্বতীপুর একাদশকে ট্রফি ও ২০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দল বিরামপুর পৌরসভা একাদশকে ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
এ সময় সেখানে সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত অপু, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, ওসি সুমন কুমার মহন্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, পৌর কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ভিক্টর ক্লাবের সদস্যগণ, সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied