ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড় আগুন গুলি সহ আহত অর্ধশত : নিহত ১


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩-৩-২০২৩ রাত ৮:২৯
পঞ্চগড়ে কাদিয়ানীদের জলসা ঘিরে আরিফ হোসেন (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।এসময় আহত হয়েছেন অর্ধশত।শুক্রবার যোহরের নামাযের পরে সালানা জলসা বন্ধ ঘোষণার দাবিতে পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ করলে পুলিশ বাঁধা দেয়।এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ মুসল্লীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।বিক্ষুব্ধ মুসল্লীদের দিকে লক্ষ্য করে অসংখ্য রাবার বুলেট, টিয়ারশেল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। অপরদিক থেকে মুসল্লীরাও শহরে বিভিন্ন পয়েন্টে বিভক্ত হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনাও ঘটেছে। এতে পঞ্চগড় জেলা শহরে যেন রণক্ষেত্র সৃষ্টি হয়।
 
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবিও মোতায়েন করা হয়েছে।জানা যায়,আরিফ হোসেন দমনী সরকার পাড়া এলাকার ফরমান আলীর ছেলে। আহতরা ১৯ জন পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন, বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেন।পঞ্চগড় সিভিল সার্জন ডা.রফিকুল হাসান আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করেন।মুসল্লীদের দাবি, শেষ নবীকে অস্বীকার করে অন্য কাউকে নবী মেনে কেউ মুসলিম দাবি করতে পারেনা। গোলাম আহমদকে নবী মনে করে কাদিয়ানী সম্প্রদায়, তারা কাফের। ইসলামের নামে তাদের কোন জলসা আয়োজন ধর্মপ্রাণ মুসল্লিরা মেনে নিতে পারেনা। কাজেই তাদের জলসা বন্ধ ঘোষণা করতে হবে। উল্লেখ্য, প্রতিবছরের মত এবারও পঞ্চগড়ের আহমদ নগরে বার্ষিক সালানা জলসার আয়োজন করেছে আহমদিয়া মুসলিম জামায়াত। তিন দিনব্যাপী এই জলসা শুক্রবার (৩ মার্চ) থেকে শুরু হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে