৯নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী হাজী ফারুকের ব্যাপক গণসংযোগ
কুমিল্লার বরুড়া উপজেলা দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন আসন্ন ১৬ মার্চ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে চা দোকান, হাটে বাজারে, মাঠে ময়দানে প্রার্থীদের ভোট প্রার্থনা ততই বাড়ছে। বৃহস্পতিবার (২রা মার্চ) দুপুরে দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী যুব সমাজের অহংকার, তারুন্যের প্রতীক, প্রিয় ব্যক্তিত্ব বর্তমান সফল চেয়ারম্যান হাজী ফারুক হোসেন ভূঁইয়া চেঙ্গাহাটা ঈদগাহ মাঠে গনসংযোগ কালে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জানা যায়, হাজী ফারুক হোসেন ভূঁইয়া (বর্তমান সফল চেয়ারম্যান) ৯নং শিলমুড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী আমড়াতলী গ্রামে ১৯৭৫ সালের ৩মার্চ জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম হাজী মোঃ আব্দুল মজিদ ভূঁইয়া। বংশগত ভাবে উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামীলীগ পরিবারের সন্তান ও ছাত্রজীবন থেকে দলের নিঃস্বার্থ একনিষ্ঠ কর্মী। কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান সরকারের মাননীয় অর্থ মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এফ.সি.এ এম.পি (লোটাস কামাল) সাহেব তাহার মামা এবং অভিভাবক। মামার হাত ধরে সকল নেতা কর্মীদের সাথে নিয়ে এই ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ করছেন এবং ভবিষ্যতে কাজ করবেন। বিগত পাঁচ বছরে বিভিন্ন ওয়ার্ডের নতুন মাটি রাস্তা নির্মাণসহ বহু পাকা রাস্তা, ইটের সলিং, ফেলাওয়াল, ছোট কালভাট, ব্রীজ, সরকারি ঘর, মসজিদ, মাদ্রাসা.মুক্তব, মন্দির, শ্মশান, কবরস্থান, মাহফিল বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন। উল্লেখ্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট ইউনিয়ন গড়ে আসন্ন ৯নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল- বিকাল পর্যন্ত আমাকে বিপুল ভোটের ইউনিয়নবাসীগণ জয়যুক্ত করবেন। তিনি সকলের পাশে আছেন ও ও থাকবেন।
স্থানীয় ভোটার, আক্কাছ আলী, রমিজ মিয়া, সখিনা বেগম, হাছিনা আক্তার বলেন, বর্তমান সফল চেয়ারম্যান হাজী ফারুক হোসেন ভূঁইয়া ব্যাক্তি হিসাবে খুব ভাল মানুষ। ইউনিয়ন পরিষদের যে কোন কাজে আমাদের সহযোগিতা করেছেন। সরকারি বিভিন্ন ভাতাগুলো আমাদের মাঝে বন্টন করেছেন। তিনি আবারও ভোটে জয়লাভ করবেন বলে শতভাগ আশাবাদী।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ