ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোহামেডানের হয়েই খেলবেন সাকিব, চুক্তি সম্পন্ন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ১২:২৬

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমেও মোহামেডানের জার্সিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জাতীয় দলের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন। যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল তাদের দলেই খেলবেন সাকিব। 

আজ (৪ মার্চ) মোহামেডানের সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার। সকাল সাড়ে ১০টায় তিনি মিরপুর শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন।

সেখানে সব গুঞ্জন উড়িয়ে মোহামেডানে খেলার জন্যই আনুষ্ঠানিক কার্যক্রম সেরেছেন সাকিব। চুক্তি শেষে সংবাদমাধ্যমের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ডিপিএলের গত মৌসুমেও সাকিব দলভুক্ত হয়েছিলেন মোহামেডানের। তবে জাতীয় দলের ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাকিব শুরুর দিকে যোগ দিতে পারেননি। পরবর্তীতে সুপার লিগের আগেই মোহামেডান আসর থেকে বিদায় নেওয়ায় চাইলেও খেলতে পারেননি সাকিব। যদিও পরবর্তীতে মোহামেডানের অনুমতি নিয়ে সাকিব লিজেন্ড অফ রুপগঞ্জের হয়ে খেলেছিলেন। 

ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে।

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের